সরাসরি মূল কনটেন্টে যান
সব সময়, সবার জন্য একদম ফ্রি

হজ্জ ও উমরাহ অ্যাপ

আপনার জীবনেরশ্রেষ্ঠ সফর শুরু করুন

আপনার হজ্জ বা উমরাহ পরিকল্পনা, প্রস্তুতি এবং সম্পন্ন করার জন্য যা কিছু দরকার, সবকিছু এক অ্যাপে পাবেন।

তিনটি ফোনে Hajj & Umrah App-এর প্রদর্শন

একই জায়গায় হজ্জ ও উমরাহ সফর

হজ্জযাত্রীদের বাস্তব অভিজ্ঞতা থেকে তৈরি, প্রস্তুতির সময় ও সফরের পথে

হজ্জ ও উমরাহ সিমুলেটর

একটি ইন্টার‌্যাক্টিভ মানচিত্রে হজ্জ ও উমরাহর প্রতিটি ধাপ দেখুন, প্রতিদিনের নির্দেশনা সহ।

তাওয়াফ ও সাঈ কাউন্টার

আর ভুলে যাবেন না। শুধু এক ট্যাপে আপনার তাওয়াফ ও সাঈ-এর রাউন্ড গুনুন।

অ্যাপের হোম স্ক্রিনে নামাজের সময়, তাওয়াফ কাউন্টার ও কিবলা নির্ণায়ক

ইতিহাস ও মানচিত্র

মানচিত্রে ঐতিহাসিক ইসলামিক স্থানগুলো খুঁজে দেখুন, তাদের সম্পর্কে পড়ুন, সেখানে যান, আর ছবি ঘুরে দেখুন।

হজ্জের আয়াতসমূহ

হজ্জ ও উমরাহ নিয়ে সব আয়াত এক জায়গায় পড়ুন।

টুলস ও কনটেন্টে ভরপুর

আপনার সফরের জন্য দরকারি সব টুলস ও কনটেন্ট অ্যাপেই পেয়ে যাবেন।

ইন্টারনেট ছাড়াই চলে

নেটওয়ার্ক না থাকলেও অ্যাপ কাজ করবে।

লক্ষ লক্ষ হাজী একই টাওয়ার ব্যবহার করলে নেটওয়ার্ক কাজ না-ও করতে পারে। এই অ্যাপের জন্য সেটার দরকার নেই।

  1. একবার ডাউনলোড করুন, বাড়িতেই

    গাইড, দোয়া, মানচিত্র আর প্রশ্নোত্তর সব অ্যাপের ভেতরেই আছে। ওয়াই-ফাই দিয়ে ইন্সটল করুন — পরে আর কিছু ডাউনলোড করতে হবে না।

  2. নেটওয়ার্ক ছাড়াই চলে

    রিচুয়ালের ধাপ, তাওয়াফ গণনা, কিবলা, দোয়া — সব অফলাইনে। নামাজের সময় ফোনেই হিসাব করা হয়।

  3. আপডেট আসবে চুপিচুপি

    পুনরায় ওয়াই-ফাই পেলে শুধু নতুন তথ্য ডাউনলোড হয়। কখনোই পুরোটা আবার ডাউনলোড করতে হবে না।

ইহরাম পরা এক হাজি মিনার তাঁবুর উপরে দাঁড়িয়ে অ্যাপে হজের দিনের গাইড পড়ছেন
একাধিক ভাষায় দেখানো একই গাইড স্ক্রিন

আপনার ভাষায় পড়ুন এবং জানুন

প্রত্যেকটি শব্দ, যত্নসহকারে অনুবাদ

আমরা গাইড, দোয়া এবং উত্তরগুলো প্রতিটি ভাষায় একই যত্নে অনুবাদ করি, যাতে ছোট্ট ধাপেও অর্থ ঠিক থাকে। আমরা প্রতিটি অনুবাদ হাতে ধরে যাচাই করছি।

নোট: আমাদের প্রধান ভাষা বাংলা। আমরা প্রথমে মেশিন অনুবাদ ব্যবহার করি, তারপর সবকিছু হাতে দেখে নিই।

প্রশ্নোত্তর

আপনার প্রশ্নের উত্তর এখানে

আপনি জানতে চাইতে পারেন এমন প্রশ্নের উত্তর খুঁজে নিন।

আরও কিছু জানতে চান?

আমাদের লিখুন, একজন মানুষই উত্তর দেবেন — আমরা প্রতিটি মেসেজ পড়ি।

অ্যাপটি কি ফ্রি?

হ্যাঁ। প্রতিটি ফিচার সম্পূর্ণ বিনামূল্যে। কিছুই আনলক করতে হবে না, কোনো ট্রায়াল পিরিয়ড নেই, আর কোনো সাবস্ক্রিপশনও নেই।

অ্যাপটি কি ইন্টারনেট সংযোগ চায়?

না। বেশিরভাগ ফিচার ইন্টারনেট ছাড়াই কাজ করে। ভ্রমণের আগে অ্যাপটি ডাউনলোড করে নিন, তাহলে আপনার গাইড, দোয়া, তাওয়াফ ও সাঈ কাউন্টার, কিবলা নির্ণায়ক এবং নামাজের সময়সূচি অফলাইনেও চলবে। বিশেষ করে হারাম, মিনা ও আরাফাতে, যেখানে মোবাইল নেটওয়ার্ক খুব ভিড় হয়ে যায়, তখন এটি অনেক কাজে আসে।

কনটেন্টগুলো কীভাবে অনুবাদ করা হয়?

আমাদের মূল ভাষা বাংলা, আর অন্যান্য ভাষা মেশিন অনুবাদ দিয়ে করা হয় এবং পরে মানুষ দ্বারা যত্নসহকারে যাচাই করা হয়। আমরা নিয়মিত এই অনুবাদগুলো আরও ভালো করছি এবং আপনার সাহায্য পেলে খুশি হব। আপনি যদি আরবি, উর্দু, হিন্দি বা ইন্দোনেশিয়ান ভাষায় দক্ষ হন, তাহলে কনটেন্ট যাচাই ও উন্নত করতে স্বেচ্ছাসেবক হতে পারেন। কীভাবে সাহায্য করতে পারেন, তা জানতে আমাদের Support Us সেকশনে যান।

কনটেন্ট কোথা থেকে আসে?

আমরা আমাদের নিজস্ব মতামতের ভিত্তিতে কোনো ধর্মীয় বিধান বা শিক্ষা তৈরি করি না। আমরা প্রতিষ্ঠিত ইসলামিক বই ও বিশ্বস্ত উৎস থেকে তথ্য সংগ্রহ ও সংকলন করি, যাতে সহজ ও ব্যবহারিকভাবে নির্ভরযোগ্য দিকনির্দেশনা দিতে পারি। আমাদের হজ্জ ও উমরাহ বিষয়ক কনটেন্ট মূলত যেসব আলেমদের কাজ থেকে নেওয়া হয়েছে, তাদের মধ্যে রয়েছেন শাইখ মুহাম্মাদ ইবনে সালিহ আল উসাইমিন (রহিমাহুল্লাহ), শাইখ ড. মুহাম্মাদ আবু বকর জাকারিয়া (বাংলাদেশ), এবং শাইখ নুরুল ইসলাম মাক্কী (বাংলাদেশ)। আমাদের দোয়ার কনটেন্টও Hisnul Muslim থেকে নেওয়া হয়েছে। আমরা IslamHouse ও HadithBD-এর মতো বিশ্বস্ত রিসোর্সও ব্যবহার করি। অ্যাপের ভেতরে সংশ্লিষ্ট স্থানে উৎস উল্লেখ করা আছে, যাতে আপনি চাইলে নিজেই যাচাই করতে পারেন।

অ্যাপটি কি আমার তথ্য সংগ্রহ করে?

শুধু অ্যাপ চালাতে যা দরকার, সেটুকুই নেওয়া হয়। আপনার অবস্থান নামাজের সময়, কিবলা নির্ণায়ক ও ম্যাপের জন্য ব্যবহার হতে পারে। এই তথ্য আপনার ডিভাইসেই প্রক্রিয়াকরণ হয়, আমাদের সার্ভারে সংরক্ষণ করা হয় না। অ্যাপের সমস্যা খুঁজে বের করতে ও উন্নত করতে আমরা সীমিত কিছু টেকনিক্যাল তথ্য নিতে পারি, আর আপনি যা পাঠাতে চান, সেটাও। আপনার ব্যক্তিগত তথ্য আমরা কখনোই বিক্রি করি না। আমাদের Privacy Policy-তে বিস্তারিতভাবে বলা আছে, আপনার তথ্য কীভাবে ব্যবহৃত হয়।

এই অ্যাপটি কে তৈরি করেছে?

এই অ্যাপটি Nukta Solutions-এর একদল নিবেদিত টিম তৈরি ও রক্ষণাবেক্ষণ করেন, যাদের হজ্জ ও উমরাহ কনটেন্ট, প্রযুক্তি, মার্কেটিং ও অপারেশনে অভিজ্ঞতা আছে। আমরা এই অ্যাপটি উম্মাহর সেবায়, আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তৈরি করেছি। এটি দীর্ঘমেয়াদি একটি প্রচেষ্টা, এবং যেকেউ চাইলে আমাদের সঙ্গে যুক্ত হয়ে অ্যাপটি আরও ভালো করতে ও বেশি হাজীর কাছে পৌঁছাতে সাহায্য করতে পারেন। Support Us সেকশনে গিয়ে আপনি সমর্থক বা স্বেচ্ছাসেবক হতে পারেন।

আমি কীভাবে সাহায্য করতে পারি?

দুইভাবে সাহায্য করা যায়: দান করুন বা স্বেচ্ছাসেবক হন। অ্যাপটি চালু রাখতে, কনটেন্ট আপডেট করতে, ফিচার উন্নত করতে এবং আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে আমাদের নিয়মিত সহায়তা দরকার। আমরা আরও কিছু ইসলামিক অ্যাপ ও ডিজিটাল রিসোর্স নিয়েও কাজ করছি। আপনি অর্থ দিয়ে সাহায্য করতে পারেন, অথবা স্বেচ্ছাসেবক হিসেবে সময় ও দক্ষতা দিয়ে অবদান রাখতে পারেন। আপনার ছোট্ট অবদানও আরও বেশি হাজীর উপকারে আসতে পারে।

অ্যাপটি নিন

সবাইয়ের জন্য ফ্রি, আর সবসময়ই ফ্রি থাকবে

ছয়টি ভাষায়, গাইড, দোয়া আর মানচিত্র আগেই সংযুক্ত। সফর শুরুর আগে ফোনে ইন্সটল করে নিন।

  • অফলাইনে চলে

  • কোনো বিজ্ঞাপন নেই, কোনো সাবস্ক্রিপশন নেই

  • একবার ডাউনলোড, পরে আর কিছু লাগবে না

ফোনের অ্যাপ স্টোরে হজ উমরাহ অ্যাপের তালিকা, প্রিভিউ স্ক্রিনশটসহ