সরাসরি মূল কনটেন্টে যান

হজ্জ গাইড

১০ যিলহজ

অধ্যায়ের পাতা

অধ্যায় 9 / 12

১০ যিলহজ

  1. 1এক নজরে ১০ যিলহজের আমলসমূহ
  2. 2যিলহজের দশম দিবসের ফযীলত
  3. 3প্রথম আমল : জামরাতুল আকাবায় কঙ্কর নিক্ষেপ
  4. 4কঙ্কর নিক্ষেপের সময়সীমা
  5. 5কঙ্কর নিক্ষেপ সংক্রান্ত কিছু মাসআলা
  6. 6কঙ্কর নিক্ষেপের পদ্ধতি
  7. 7দুর্বল ও মহিলাদের কঙ্কর নিক্ষেপ
  8. 8২. দ্বিতীয় আমল : হাদী তথা পশু যবেহ করা
  9. 9হাদী যবেহ বা কুরবানী করার ফযীলত
  10. 10হাদী বা কুরবানীর পশু সংক্রান্ত দিক-নির্দেশনা
  11. 11হাদী ছাড়াও অতিরিক্ত কুরবানী করার বিধান
  12. 12অজানা ভুলের জন্য দম দেয়ার বিধান
  13. 13তৃতীয় আমল : মাথা মুণ্ডন বা চুল ছোট করা
  14. 14মাথা মুণ্ডনের ফযীলত
  15. 15মাথা মুণ্ডন অথবা চুল ছোট করার পদ্ধতি
  16. 16মাথা মুণ্ডন বা চুল ছোট করার সুন্নত পদ্ধতি
  17. 17মাথা মুণ্ডন সংক্রান্ত কিছু মাসআলা
  18. 18চতুর্থ আমল : তাওয়াফে ইফাযা এবং হজের সা‘ঈ
  19. 19তাওয়াফে ইফাযার নিয়ম
  20. 20ঋতুবতী মহিলার তাওয়াফে ইফাযা
  21. 21তাওয়াফে ইফাযার ক্ষেত্রে কিছু দিক-নির্দেশনা
  22. 22চারটি আমলে ধারাবাহিকতা রক্ষার বিধান
  23. 23ইহরাম থেকে হালাল হওয়ার প্রক্রিয়া
  24. 24মিনায় রাত যাপনের বিধান
  25. 25রাত্রি যাপনের ক্ষেত্রে যেসব ভুল-ত্রুটি হয়ে থাকে

প্রথম আমল : জামরাতুল আকাবায় কঙ্কর নিক্ষেপ

পড়তে ১ মিনিটসর্বশেষ আপডেট ১০ সেপ্টেম্বর, ২০২৬

জামরাতে কঙ্কর নিক্ষেপের ফযীলত

১. কঙ্কর নিক্ষেপের সওয়াব আখিরাতের জন্য সঞ্চিত থাকবে। ইবন উমর রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

«وَأَمَّا رَمْيُكَ الْجِمَارَ فَإِنَّهُ مَذْخُورٌ لَكَ»

‘আর তোমার কঙ্কর নিক্ষেপ, তা তো তোমার জন্য সঞ্চিত করে রাখা হয়।[1]

২. কঙ্কর নিক্ষেপের সওয়াব চোখ জুড়ানো সওয়াব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

«وَأَمَّا رَمِيْكَ الْجِمَارَ قَالَ اللهُ عَزَّ وَجَلَّ ( فَلاَ تَعْلَمُ نَفْسٌ مَا أُخْفِيَ لَهُمْ مِنْ قُرَّةِ أَعْيُنٍ جَزَاءً بِمَا كَانُوا يَعْمَلُونَ)»

‘আর জামরায় পাথর নিক্ষেপ, এ ক্ষেত্রে মহান আল্লাহর নিম্নের বাণীটি প্রযোজ্য, ‘অতঃপর কোনো ব্যক্তি জানে না তাদের জন্য চোখ জুড়ানো কী জিনিস লুকিয়ে রাখা হয়েছে, তারা যা করত, তার বিনিময়স্বরূপ’[2],[3]

৩. নিক্ষিপ্ত প্রতিটি কঙ্কর এক একটা গুনাহে কাবীরা মোচন করবে।

«وَأَمَّا رَمْيُكَ الْجِمَارَ فَلَكَ بِكُلِّ حَصَاةٍ رَمَيْتَهَا تَكْفِيْرُ كَبِيْرَةٍ مِنَ الْمُوْبِقَاتِ»

‘আর জামরায় তোমার কঙ্কর নিক্ষেপ, এতে তোমার নিক্ষিপ্ত প্রতিটি কঙ্করের বিনিময়ে এক একটা ধ্বংসকারী কবীরা গুনাহ মোচন করা হবে।’[4]

৪. নিক্ষিপ্ত প্রতিটি কঙ্কর কিয়ামতের দিন নূর হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

«إذا رَمَيْتَ الجِمارَ كانَ لَكَ نُوراً يَوْمَ القِيامَةِ»

‘তুমি যখন কঙ্কর নিক্ষেপ কর, তোমার জন্য কিয়ামতের দিন নূর হবে।’[5]

[1]. মু’জামে কাবীর : ১৩৩৯০।

[2]. সাজদাহ : ১৭।

[3]. সহীহুত-তারগীব ওয়াত-তারহীব : ১১১৩।

[4]. সহীহুত-তারগীব ওয়াত-তারহীব : ১১১২।

[5]. সহীহুত-তারগীব ওয়াত-তারহীব : ১৫৫৭।