সরাসরি মূল কনটেন্টে যান

হজ্জ গাইড

১০ যিলহজ

অধ্যায়ের পাতা

অধ্যায় 9 / 12

১০ যিলহজ

  1. 1এক নজরে ১০ যিলহজের আমলসমূহ
  2. 2যিলহজের দশম দিবসের ফযীলত
  3. 3প্রথম আমল : জামরাতুল আকাবায় কঙ্কর নিক্ষেপ
  4. 4কঙ্কর নিক্ষেপের সময়সীমা
  5. 5কঙ্কর নিক্ষেপ সংক্রান্ত কিছু মাসআলা
  6. 6কঙ্কর নিক্ষেপের পদ্ধতি
  7. 7দুর্বল ও মহিলাদের কঙ্কর নিক্ষেপ
  8. 8২. দ্বিতীয় আমল : হাদী তথা পশু যবেহ করা
  9. 9হাদী যবেহ বা কুরবানী করার ফযীলত
  10. 10হাদী বা কুরবানীর পশু সংক্রান্ত দিক-নির্দেশনা
  11. 11হাদী ছাড়াও অতিরিক্ত কুরবানী করার বিধান
  12. 12অজানা ভুলের জন্য দম দেয়ার বিধান
  13. 13তৃতীয় আমল : মাথা মুণ্ডন বা চুল ছোট করা
  14. 14মাথা মুণ্ডনের ফযীলত
  15. 15মাথা মুণ্ডন অথবা চুল ছোট করার পদ্ধতি
  16. 16মাথা মুণ্ডন বা চুল ছোট করার সুন্নত পদ্ধতি
  17. 17মাথা মুণ্ডন সংক্রান্ত কিছু মাসআলা
  18. 18চতুর্থ আমল : তাওয়াফে ইফাযা এবং হজের সা‘ঈ
  19. 19তাওয়াফে ইফাযার নিয়ম
  20. 20ঋতুবতী মহিলার তাওয়াফে ইফাযা
  21. 21তাওয়াফে ইফাযার ক্ষেত্রে কিছু দিক-নির্দেশনা
  22. 22চারটি আমলে ধারাবাহিকতা রক্ষার বিধান
  23. 23ইহরাম থেকে হালাল হওয়ার প্রক্রিয়া
  24. 24মিনায় রাত যাপনের বিধান
  25. 25রাত্রি যাপনের ক্ষেত্রে যেসব ভুল-ত্রুটি হয়ে থাকে

কঙ্কর নিক্ষেপ সংক্রান্ত কিছু মাসআলা

পড়তে ১ মিনিটসর্বশেষ আপডেট ১০ সেপ্টেম্বর, ২০২৬

১. হাত উঁচু করে বা বাহু তুলে কঙ্করগুলো লক্ষ্যস্থলে এমনভাবে নিক্ষেপ করতে হবে, যাকে নিক্ষেপ বলা যায়। উক্ত স্থানে শুধু রেখে দেয়া যথেষ্ট নয়।

২. ধারাবাহিকভাবে একের পর এক কঙ্কর নিক্ষেপ করবেন। দীর্ঘ বিরতি দিবেন না। সামান্য বিরতি দিলে কোনো সমস্যা নেই। ভিড় বা কোনো সমস্যা ছাড়া বিরতি দিবেন না।

৩. সন্দেহের বশবর্তী হয়ে সতর্কতামূলক সাতবারের অতিরিক্ত কঙ্কর নিক্ষেপ করা সমীচীন নয়। তবে যদি কোনো কঙ্কর লক্ষ্যস্থলের বাইরে পড়ে যায় তাহলে পুনরায় আর একটা নিক্ষেপ করবে।

৪. কঙ্কর ছাড়া সোনা, সিরামিক, লোহা, শুকনো মাটি ইত্যাদি বস্তু নিক্ষেপ করা যাবে না।

৬. কতবার নিক্ষেপ করেছে সে ব্যাপারে সন্দেহ হলে সর্বনিম্ন সংখ্যা ধর্তব্য হবে। তবে শুধু শুধু সন্দেহ ধর্তব্য হবে না। সেটাকে আমলে না নিয়ে দূর করে দিতে হবে।

৭. যদি কেউ নিশ্চিত হয় যে, সে ছয়বারই কঙ্কর নিক্ষেপ করেছে, তবে সাতটি পূর্ণ করতে হবে। আর যদি পাথর মারা শেষ করে চলে আসার পর নিশ্চিত হয় যে, তিনি ছয়টি কঙ্করই নিক্ষেপ করেছিলেন, তাহলে সতর্কতামূলক পন্থা হলো, পরবর্তী দিন সপ্তমবারের কঙ্কর নিক্ষেপটি কাযা করে নেয়া। যদি কেউ কাযা না করে তাহলে উত্তম হলো, কিছু সদকা করা।

৮. বড় জামরায় কঙ্কর নিক্ষেপ করে হাত তুলে দো‘আ করবেন না।