সরাসরি মূল কনটেন্টে যান

হজ্জ গাইড

১০ যিলহজ

অধ্যায়ের পাতা

অধ্যায় 9 / 12

১০ যিলহজ

  1. 1এক নজরে ১০ যিলহজের আমলসমূহ
  2. 2যিলহজের দশম দিবসের ফযীলত
  3. 3প্রথম আমল : জামরাতুল আকাবায় কঙ্কর নিক্ষেপ
  4. 4কঙ্কর নিক্ষেপের সময়সীমা
  5. 5কঙ্কর নিক্ষেপ সংক্রান্ত কিছু মাসআলা
  6. 6কঙ্কর নিক্ষেপের পদ্ধতি
  7. 7দুর্বল ও মহিলাদের কঙ্কর নিক্ষেপ
  8. 8২. দ্বিতীয় আমল : হাদী তথা পশু যবেহ করা
  9. 9হাদী যবেহ বা কুরবানী করার ফযীলত
  10. 10হাদী বা কুরবানীর পশু সংক্রান্ত দিক-নির্দেশনা
  11. 11হাদী ছাড়াও অতিরিক্ত কুরবানী করার বিধান
  12. 12অজানা ভুলের জন্য দম দেয়ার বিধান
  13. 13তৃতীয় আমল : মাথা মুণ্ডন বা চুল ছোট করা
  14. 14মাথা মুণ্ডনের ফযীলত
  15. 15মাথা মুণ্ডন অথবা চুল ছোট করার পদ্ধতি
  16. 16মাথা মুণ্ডন বা চুল ছোট করার সুন্নত পদ্ধতি
  17. 17মাথা মুণ্ডন সংক্রান্ত কিছু মাসআলা
  18. 18চতুর্থ আমল : তাওয়াফে ইফাযা এবং হজের সা‘ঈ
  19. 19তাওয়াফে ইফাযার নিয়ম
  20. 20ঋতুবতী মহিলার তাওয়াফে ইফাযা
  21. 21তাওয়াফে ইফাযার ক্ষেত্রে কিছু দিক-নির্দেশনা
  22. 22চারটি আমলে ধারাবাহিকতা রক্ষার বিধান
  23. 23ইহরাম থেকে হালাল হওয়ার প্রক্রিয়া
  24. 24মিনায় রাত যাপনের বিধান
  25. 25রাত্রি যাপনের ক্ষেত্রে যেসব ভুল-ত্রুটি হয়ে থাকে

হাদী যবেহ বা কুরবানী করার ফযীলত

পড়তে ১ মিনিটসর্বশেষ আপডেট ১০ সেপ্টেম্বর, ২০২৬

বিভিন্ন হাদীসে হাদী যবেহ করার ফযীলত বর্ণিত হয়েছে। যেমন,

  • ঐ হজই সবচে’ উত্তম যাতে হাদী বা কুরবানীর জন্তুর রক্ত প্রবাহিত করা হয়। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, কোন হজ সবচে’ উত্তম? উত্তরে তিনি বললেন,

الْعَجُّ ، وَالثَّجُّ

‘তালবিয়া দ্বারা স্বর উচ্চ করা এবং পশুর রক্ত প্রবাহিত করা।’[1]

  • পশুর রক্ত প্রবাহিত করার সওয়াব আল্লাহ্‌র কাছে সংরক্ষিত থাকবে। হাদীসে এসেছে, রাসূলুল্লার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

«وَأَمَّا نَحْرُكَ ، فَمَذْخُورٌ لَكَ عِنْدَ رَبِّكَ»

‘আর তোমার (দ্বারা) পশুর রক্ত প্রবাহিত করা, তা তো আল্লাহর কাছে তোমার জন্য গচ্ছিত থাকবে।’[2]

  • রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পশু যবেহ করেছেন। হাদীসে এসেছে,

«وَنَحَرَ النَّبِى صلى الله عليه وسلم بِيَدِهِ سَبْعَ بُدْنٍ قِيَامًا».

‘নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে সাতটি উট দাঁড়ানো অবস্থায় নহর (যবেহ) করলেন।’[3]

সুতরাং পশু যবেহ করা উত্তম কাজ। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সেটা করেছেন এবং তা করতে উদ্বুদ্ধ করেছেন।

[1]. তিরমিযী : ৮২৭।
[2]. মুসান্নাফে আবদির রাযযাক : ৫/১৬।
[3]. বুখারী : ১৭১৪। অন্য বর্ণনা মতে তিনি ৬৩টি হাদী নিজ হাতে যবেহ করেছেন। মুসলিম : ১২১৭।